ট্রাম্পের ছেলের বান্ধবী করোনা আক্রান্ত

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২০, ২৩:২৭আপডেট : ০৪ জুলাই ২০২০, ২৩:২৭

মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিমবার্লি গুইলফোয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। ফক্স নিউজের সাবেক টেলিভিশন ব্যক্তিত্ব গুইলফোয়েল মার্কিন প্রেসিডেন্টের পুনর্নির্বাচনি শিবিরের একজন তহবিল সংগ্রাহক। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সার্কেলের মধ্যে তিনিই সর্বশেষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন। ট্রাম্পের ছেলের বান্ধবী করোনা আক্রান্ত

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গুইলফোয়েল সাউথ ডাকোটায় ভাষণ দিতে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যান কিন্তু করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর তাতে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্পের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, গুইলফোয়েল উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসের গুরুত্বস অবহেলা করায় মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাণঘাতী এই ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রের এক লাখ ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প, ভাইরাসটির উৎপত্তি নিয়ে একাধিক ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনেছেন, চিকিৎসা নিয়ে দিয়েছেন নানা বিভ্রান্তি আর মার্কিন অর্থনীতি পুনরায় খুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগও করেছেন।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম