গ্রেফতার সত্ত্বেও মার্কিন স্বার্থে রকেট হামলা হচ্ছে: ইরাকি সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২০, ১৯:৪৯আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৯:৪৯

ইরানপন্থী সামরিক গোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করা হলেও ইরাকে মার্কিন স্বার্থে রকেট হামলা অব্যাগত রয়েছে। রবিবার ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আগের রাতেও আমেরিকান কূটনৈতিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবর থেকে এসব তথ্য জানা গেছে। গ্রেফতার সত্ত্বেও মার্কিন স্বার্থে রকেট হামলা হচ্ছে: ইরাকি সেনাবাহিনী

গত বছরের অক্টোবর থেকে ইরাকে মার্কিন কূটনৈতিক ও সেনা অবস্থান লক্ষ্য করে অসংখ্য রকেট হামলা হয়েছে। এসব হামলার জন্য ইরানপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে থাকে ওয়াশিংটন। তবে প্রথমবারের মতো গত জুন মাসে ইরাকি নিরাপত্তাবাহিনী বেশ কয়েকজন ইরানপন্থী যোদ্ধাকে আটক করে। এসব যোদ্ধারা মার্কিন স্বার্থে হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ ইরাকের। তারপরেও হামলা অব্যাহত রয়েছে।

রবিবার ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, বাগদাদের গ্রিন জোনের কাছে একটি রকেট আঘাত হানলে এক শিশু আহত হয়। এক বিবৃতিতে বলা হয়, একই সময়ে আমাদের বাহিনী আরেকটি হামলা প্রতিহত করে এবং একটি কাতিয়ুসা রকেট ও রকেট লাঞ্চার জব্দ করে। এগুলো ব্যবহার করে বাগদাদের উত্তরে তাজি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা হয়। ওই ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন সেনা অবস্থান রয়েছে।’

ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাস নতুন রকেট প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে সেখানে রকেট হামলার ঘটনা ঘটে। 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক