'আমাদের যুদ্ধ চরমপন্থার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়'

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৫, ১০:২৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৪:২২

1410400591826_wps_9_US_President_Barack_Obama ক্যালিফোর্নিয়ার প্রতিবন্ধী সেবা কেন্দ্রে হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ও তাদের সহযোগীদের ধ্বংস করা হবে বলেও তিনি জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, ‘আইএসবিরোধী যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ চরমপন্থার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়।’ জঙ্গিবাদের বিরুদ্ধে এ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুসলমানদেরও অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।
সান বারনারডিনোর ওই সেবা কেন্দ্রে হামলার চার দিন পর হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন। ক্ষমতায় থাকাকালীন সময়ে এ নিয়ে তৃতীয়বারের মতো ওভাল অফিস থেকে ওবামা এই ভাষণ দিলেন।
ভাষণে ওবামা বলেন, ‘হামলাকারীরা নিরপরাধ মানুষকে হত্যার জন্য মারণাস্ত্র, গোলাবারুদ এবং পাইপ বোমা মজুদ করেছিল। তাই এটিকে সন্ত্রাসী হামলা বলা যেতেই পারে। আইএস কিংবা অন্য যে কোনও সংগঠন যারা আমাদের ক্ষতি করতে চাইবে তাদের অবশ্যই ধ্বংস করা হবে। আমাদের ওপর সন্ত্রাসবাদের হুমকি আছে ঠিক, কিন্তু তা অবশ্যই কাটিয়ে উঠব।’ সম্ভাব্য হামলাকারীদের আগ্নেয়াস্ত্র পাওয়া যুক্তরাষ্ট্র কঠিন করে তুলবে বলেও জানান তিনি।
গত বুধবার পাকিস্তানি বংশেঅদ্ভুত এক দম্পতি সান বারনারডিনোতে একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে। পরে সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক নামের ওই দম্পতিও পরে পুলিশের হাতে নিহত হয়।
পরে জানা যায় তাশফিন মালিক তার ফেসবুক পাতায় দেওয়া পোস্টে আইএসের কাছে আনুগত্য স্বীকার করার কথা লিখেছিল।

/এসএম/এসটি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক