জন্মভূমিতেই পোড়ানো হলো মেলানিয়া ট্রাম্পের মূর্তি

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১৪:০৬আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৪:৪৭

নিজ জন্মভূমি স্লোভেনিয়াতে পোড়ানো হলো যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মূর্তি।  ৪ জুলাই রাতে এতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এমন সময়ে এটি পোড়ানো হলো যেদিন ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। জন্মভূমিতেই পোড়ানো হলো মেলানিয়া ট্রাম্পের মূর্তি

৪ জুলাই রাতের এ ঘটনায় মূর্তিটি পুড়ে কালো হয়ে যায়। পরে এর ধ্বংসাবশেষ সরিয়ে নেয় পুলিশ।

কাঠের তৈরি ওই মূর্তিটি তৈরি করেছিলেন ব্র্যাড ডাউনি নামে বার্লিনে বসবাসকারী একজন মার্কিন স্থপতি। এ ঘটনায় ইতোমধ্যেই পুলিশে অভিযোগ দিয়েছেন তিনি। রয়টার্স-কে তিনি বলেন, ‘আমি জানতে চাই কেন তারা (অগ্নিসংযোগকারীরা) এমন কাজ করেছে!’

এ বিষয়ে ওয়াশিংটনে মেলানিয়া ট্রাম্প বা তার কোনও কর্মকর্তার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

স্লোভেনিয়ার পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। স্থানীয় পুলিশের মুখপাত্র অ্যালেংকা ড্রেনিক জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা যাবে না।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের