সব নাগরিককে ভাতা দেবে ফিনল্যান্ড

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৫, ১৩:২৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৯

finland-protest ধনী-দরিদ্র নির্বিশেষে সব নাগরিককে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ডের সরকার। বেকারত্বের হার বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি শুন্য হওয়ায় ফিনিশ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
ফিনিশ সরকার দেশটির প্রত্যেক নাগরিককে করমুক্ত মাসিক ৮০০ ইউরো ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ভাতা দেওয়ার ফলে আগের কল্যাণ, সামাজিক নিরাপত্তা ও বেকারত্বের যে ভাতা দেওয়া হতো তা আর দেওয়া হবে না।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, ২০১৭ সাল থেকে ফিনিশ সরকার পরীক্ষামূলকভাবে এ ভাতা চালু করার পরিকল্পনা করেছে।
এই প্রকল্পের উদ্দেশ্য জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতি ঢেলে সাজানো। আমলাতান্ত্রিক প্রকিয়াও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফিনিশ অর্থনীতিবিদ ও চিন্তাবিদ ওহতো কেনিনেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই প্রকল্পের পরিণতি কী হবে তা এখনই বলা যাচ্ছে না। জনগণ এই মৌলিক আয়ের বিষয়ে কেমন প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করতে হবে।”
উল্লেখ্য, ফিনল্যান্ডে বেকারত্বের হার বেড়ে ১০ শতাংশে পৌঁছেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, নিকট ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা নেই।

/ইউআর/এএ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম