করোনার উৎস খুঁজতে চীনে গেলেন ডব্লিউএইচও’র দুই বিশেষজ্ঞ

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০২০, ১১:৪১ আপডেট : ১৪ জুলাই ২০২০, ১১:৪৫
image

নভেল করোনাভাইরাসের উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই বিশেষজ্ঞ চীনে পৌঁছেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিংকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন (চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক) এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

২০১৯ সালের ডিসেম্বরে সংক্রমণের খবর প্রকাশের পর বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, ভাইরাসটি সম্ভবত চীনের উহান শহরের কোনও এক বাজারের বন্যপ্রাণীর শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে আসছে। সঙ্গে আরও কিছু পশ্চিমা দেশ এই ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের দাবি তুলেছিল।

গত জুন মাসে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছিলেন, ‘করোনাভাইরাসের উৎস খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। এটি বিজ্ঞান ও জনস্বাস্থ্যের প্রশ্ন। ভাইরাসটির সৃষ্টি কোথায়, কী করে শুরু হলো এবং ভাইরাসটির বিষয়ে যাবতীয় তথ্য জানলেই এটাকে আমরা আরো ভালোভাবে মোকাবিলা করতে পারব।’সেই ধারাবাহিকতায় ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করতে চীনে গেলেন ডব্লিউএইচও’র প্রতিনিধিরা।

হুয়া চুনিংকে উদ্ধৃত করে সিজিটিএন জানিয়েছে, চীনা বিজ্ঞানী ও মেডিকেল বিশেষজ্ঞরা ডব্লিউএইচও’র বিশেষজ্ঞদের সহযোগিতা করবেন, এবং করোনার উৎস সংক্রান্ত প্রাসঙ্গিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবেন। অবশ্য চীনে ডব্লিউএইচও বিশেষজ্ঞদের কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি হুয়া। তবে তিনি বলেছেন, ডব্লিউএইচও বিশ্বাস করে, ভাইরাসটির উৎস খুঁজে বের করা একটি লাগাতার ও পরিবর্তনশীল প্রক্রিয়া, যাতে একাধিক দেশ ও অঞ্চল সফরের দরকার হতে পারে। প্রয়োজনমতো অন্যান্য দেশ ও অঞ্চলে একই ধরনের অনুসন্ধানী সফরে যাবে সংস্থার বিশেষজ্ঞরা।

/বিএ/
সম্পর্কিত
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
অর্থনীতি চাঙা, তবু কেন দরপতন ভারতের শেয়ার বাজারে
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
সর্বশেষ খবর
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা