নরওয়েতে সিরিজ ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত, আহত দুই

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১৬:০৬আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৬:১৬
image

নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণে সার্পসবোর্গ শহরেতিনটি আলাদা ছুরিকাঘাতের ঘটনায় অন্তত একজন নিহত ও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে এ হামলা হয়। এরইমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে এ ছুরিকাঘাতের ঘটনাগুলো বিচ্ছিন্ন নাকি সবগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে

মঙ্গলবার মধ্যরাতের দিকে সার্পসবোর্গ শহরের একটি এলাকায় প্রথম ছুরি হামলার খবর জানা যায়। পরে সেন্ট্রাল বাস স্টেশনে একজন এবং নিজ বাড়িতে একজন হামলার শিকার হন।বাড়িতে ছুরিকাঘাতের শিকার হওয়া ওই নারীর স্বামী বলেন, ‘আমরা বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎ দরজায় শব্দ হলো। আমি দরজা খুলতেই হামলাকারী আমাকে ছুরিকাঘাতের চেষ্টা করে, তবে আমি নিজেকে সরিয়ে নিই।’ ওই ব্যক্তি জানান, পরে তার স্ত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। 

মঙ্গলবার এ সিরিজ ছুরিকাঘাতের ঘটনায় তিন নারী আহত হলেও হাসপাতালে নেওয়ার পর মারা যান একজন। স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে বিবিসি জানিয়েছে, বুধবার ভোর থেকে সার্পসবোর্গ এলাকায় পুলিশ ও হেলিকপ্টার ও ৯টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরকে নিজ নিজ বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়েছে পুলিশ।

নরওয়ের স্থানীয় সংবাদমাধ্যম এনআরকে জানিয়েছে, আহতদে একজন তার হামলাকারীকে চিনতে পেরেছেন। এরইমধ্যে একজনকে আটক করা হলেও তার ব্যাপারে কিছু প্রকাশ করা হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি