গোমূত্র পান করি, তাই ভালো থাকি : দিলীপ ঘোষ

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০২০, ১৫:৩৩আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৮:৫০
image

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, গরুর দুধ ও মূত্র পান করার কারণেই তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি চা-চক্রে যোগ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা গরুর দুধ, গোমূত্র পান করি; তাই ভালো থাকি!’

গোমূত্র পান করি, তাই ভালো থাকি : দিলীপ ঘোষ

গত বছরন ভেম্বরে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়। পশ্চিমবঙ্গজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল তার এই মন্তব্য। এ নিয়ে বিস্তর বিতর্ক ও হাসিঠাট্টাও হয়েছে। আবার একই ধরনের মন্তব্য করে আলোচনায় এলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার বাংলা অনলাইন ‘এই সময়’ জানিয়েছে, প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুর্গাপুরেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গেছে মদের দোকান। তার জেরে কী হয়েছে দেখতে পাচ্ছেন তো। তারা মদ খায় খাবে, আমরা পান করবো গোমূত্র, গরুর দুধ।’

গোমূত্রের হয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র পান করে ভালো থাকবো। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
সর্বশেষ খবর
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা