যুক্তরাষ্ট্রে বিচারকের বাড়িতে ঢুকে বন্দুকধারীর হামলা, সন্তান নিহত

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০২০, ১২:৫৪আপডেট : ২০ জুলাই ২০২০, ১২:৫৮
image

যুক্তরাষ্ট্রে এক ফেডারেল বিচারকের বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় ওই বিচারকের সন্তান নিহত হয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, কুরিয়ার সার্ভিসের কর্মী সেজে ওই বাড়িতে প্রবেশ করেছিল আততায়ীরা।

বিচারক এসথার সালাস

হত্যকাণ্ডের  নেপথ্য কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউ জার্সির নর্থ ব্রান্সউইক এলাকায় নামের ওই বিচারকের বাড়িতে এই হামলা হয়। এতে তার ২০ বছর বয়সী ছেলে ড্যানিয়েল অ্যান্ডার্ল মারা যান এবং স্বামী ডিফেন্স অ্যাটর্নি মার্ক অ্যান্ডার্ল (৬৩) গুরুতর আহত হন।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার দিকে ফেডেক্স সার্ভিসের কর্মী সেজে বাসায় ঢুকেছিল হামলাকারী। ডাকে সাড়া দিয়ে দরজা খুলতেই ড্যানিয়েলের বুকে বেশ কয়েকবার গুলি করে ওই ব্যক্তি। শব্দ শুনে মার্ক এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।

ধারণা করা হচ্ছে, হামলাকারী একাই ছিল। তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

৫১ বছর বয়সী এসথার বারাক ওবামার শাসনামলে জেলা আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর থেকে বেশ কিছু হাই-প্রোফাইল মামলার রায় দিয়েছেন তিনি। বিচারক হিসেবে তিনি অনেক সময়ই হুমকি পেয়েছেন। তবে সম্প্রতি এমন কোনও ঘটনা ঘটেনি।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম