ইরানে ‘সোলাইমানি হত্যায় জড়িত’ গুপ্তচরের ফাঁসি কার্যকর

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০২০, ১৭:০৬আপডেট : ২০ জুলাই ২০২০, ১৮:২৫
image

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় জড়িত থাকার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সে দেশের বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, সোমবার ভোরে মাহমুদ মুসাভি মাজদ নামের ওই গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে।

ইরানে ‘সোলাইমানি হত্যায় জড়িত’ গুপ্তচরের ফাঁসি কার্যকর

এ বছরের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি, ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও কয়েকজন। এ হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক তলানিতে নেমে আসে।

জুন মাসে সোলাইমানির অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ায় মুসাভিকে মৃত্যুদণ্ড দেন ইরানের একটি আদালত। ইরানের দাবি, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মাহমুদ মুসাভি মাজদ যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন। এই গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাগদাদে ওই ড্রোন হামলা হয়।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, ইরানের রেভ্যুলশনারি গার্ডস এবং কুদস ফোর্সের বিষয়ে সিআইএ ও মোসাদকে তথ্য দিয়েছিলেন মুসাভি। সোমবার তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম