একের পর এক অঙ্গরাজ্যে সমাবেশের অনুমতি মিলছে না ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২০, ০৯:৫০আপডেট : ২১ জুলাই ২০২০, ১২:০৫

যুক্তরাষ্ট্রের একের পর এক অঙ্গরাজ্যে সমাবেশের অনুমতি পাচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। একের পর এক অঙ্গরাজ্যে সমাবেশের অনুমতি মিলছে না ট্রাম্পের

ট্রাম্প জানান, মিশিগান অঙ্গরাজ্যে বড় ধরনের সমাবেশ করতে চেয়েছিলেন তিনি। তবে সেখানকার ডেমোক্র্যাট দলীয় গভর্নর গ্রিচেন হুইটমার তাকে সমাবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

তিনি বলেন, শুধু মিশিগান নয়; ডেমোক্র্যাট ক্ষমতায় রয়েছে; এমন সবকটি রাজ্যেই একই ঘটনা ঘটছে। সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ইতোপূর্বে মিনেসোটা ও নেভাদা অঙ্গরাজ্যতেও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

ট্রাম্পের দাবি, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যগুলো স্বাস্থ্যঝুঁকির অজুহাত দেখিয়ে তাকে সমাবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু চাইলেই সতর্কতা বজায় রেখে অনুমতি দেওয়া যেতো।

সমাবেশের অনুমতি নিয়ে ট্রাম্পের অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছেন মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার। তার মুখপাত্র টিফনি ব্রাউন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মিশিগানে সমাবেশের ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি।

এদিকে রবিবার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। তার ভাষায়, ‘এখনও এ ধরনের গ্যারান্টি দেওয়ার সময় আসেনি।’

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০১৬ সালের নির্বাচনের সময়ও একই রকম ঘটনা ঘটেছিল। ওই নির্বাচনের কয়েক সপ্তাহ আগে আগাম ফল মেনে নিতে অস্বীকৃতি জানান তিনি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

এবার এমন এক সময়ে ট্রাম্প ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা দিতে অস্বীকৃতি জানিয়েছেন, যখন জনমত জরিপগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাকে দেখতে হবে। আমি হ্যাঁ কিংবা না; কিছুই বলছি না। শেষ সময়ের আগে আমি কিছুই বলবো না।’

ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বলেছেন, ‘আমেরিকার জনগণই এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম