রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২০, ১৫:৪৭আপডেট : ২১ জুলাই ২০২০, ২০:৩৬

রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। মঙ্গলবার মস্কো পৌঁছেছেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সফরে রাশিয়ার প্রেসিডেন্ট এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জারিফ। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা করবেন তারা।

টুইটারে দেওয়া এক পোস্টে মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বার্তা পৌঁছে দেবেন জারিফ।

রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের প্রধান মিত্র বা পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। সিরিয়ায়ও ইরানের মিত্র আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাশিয়া।

সিরিয়া ইস্যুতে গত জুনে তুরস্ক ও রাশিয়া সফর করেন জারিফ। উভয় দেশের নেতাদের সঙ্গে আলাপকালে সিরিয়া পরিস্থিতি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় উঠে আসে। সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম