যুক্তরাষ্ট্রের শিকাগোতে বন্দুকধারীর হামলা, আহত ১৪

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২০, ১৫:৪৩আপডেট : ২২ জুলাই ২০২০, ১৫:৪৭
image

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো শহরে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন । মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে এই বন্দুক হামলা চালানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে বন্দুকধারীর পরিচয় এবং গুলি চালানোর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বন্দুকধারীর হামলা, আহত ১৪

মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিকাগোর গ্রেসহ্যামে ওয়েস্ট ৭৯ স্ট্রিটে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ এই বন্দুক হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু করে৷ এমন পরিস্থিতি ছিল যে মনে হচ্ছিল যেন যুদ্ধ হচ্ছে৷ আতঙ্কগ্রস্ত হয়ে অংশগ্রহণকারীরা গুলি থেকে বাঁচার জন্য ছুটোছুটি শুরু করে।

শিকাগো কর্তৃপক্ষ জানিয়েছে, একটি কালো গাড়িতে করে হামলাকারী শেষকৃত্যে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। এরপর ওই শেষকৃত্যে অংশ নেওয়া কিছু লোকও পালটা গুলি চালায় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহতরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তাদেরকে আলাদা আলাদা পাঁচটি হাপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আহতদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।

ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা আহতদের দেখার আগে গুলির শব্দ শুনতে পান, এবং বেরিয়ে দেখেন অনেকে আহত হয়ে পড়ে রয়েছেন। ঘটনাস্থল থেকে শিকাগো পুলিশ ৬০ টি শেল উদ্ধার করেছে।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম