এবার আলোচনায় 'ট্রাম্প ভাইরাস'!

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২০, ১৮:৩১আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:০১





মহামারি শুরুর পর থেকেই কোভিড-১৯ কে চীনা ভাইরাস নামে ডাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি বলছেন, করোনাভাইরাস আসলে 'ট্রাম্প ভাইরাস'। মঙ্গলবার (২১ জুলাই) সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মহামারি মোকাবিলায় প্রেসিডেন্টের ব্যর্থতার সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি। এবার আলোচনায় 'ট্রাম্প ভাইরাস'!
করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। শুরু থেকেই ভাইরাসটি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি নতুন করে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস থেকে নিয়মিত করোনা ব্রিফিং আবারও শুরুর ঘোষণা এসেছে। 
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ভুলগুলো বুঝতে পারছেন। এখন মাস্ক পরার কথা বলছেন। পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করছেন। পেলোসি বলেন, স্পষ্টতই ভাইরাসটি আসলে ‘ট্রাম্প ভাইরাস’।
ডেমোক্র্যাট এই আইনপ্রণেতা অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কারণেই এই মহামারিতে যুক্তরাষ্ট্রে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে। তিনি বলেন, '৪০ লাখ মানুষ আক্রান্ত আর ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর এখন মাস্ক পরতে বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ এসব বলার কথা ছিল মার্চ মাসে।’
পেলোসি বলেন, ট্রাম্প যদি এখনও বাস্তবতা অনুধাবনের কাছাকাছি পৌঁছাতে পারেন এবং ‘ট্রাম্প ভাইরাস’ যে মহামারি, তা বুঝতে পারেন; তাহলেও ভালো হবে।


/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম