পাঁচশ’ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবে কাতার এয়ারওয়েজ

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২০, ২৩:৪৩আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৭:২২

অবরোধ আরোপকারী চারটি আরব দেশের কাছ থেকে পাঁচশো কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। বুধবার বিমান সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ওই চারটি দেশে তাদের কার্যক্রম বন্ধ থাকা, বিনিয়োগমূল্যের ক্ষতি এবং বিশ্বজুড়ে তাদের কার্যক্রমের ক্ষতিসাধন করায় এই অর্থ পেতে আরব্রিট্রেশন নোটিশসহ সব ধরনের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাঁচশ’ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবে কাতার এয়ারওয়েজ

সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ এনে কাতারের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। এর আওতায় কাতারের সঙ্গে স্থল, আকাশ ও নৌ-সীমান্ত বন্ধ করে দেয় এসব দেশ। তবে ওই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দোহার দাবি, কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চাইছে এসব আরব দেশ।

চার আরব দেশের ওই সিদ্ধান্তের কারণে সেসব দেশে বন্ধ হয়ে যায় কাতার এয়ারওয়েজের কার্যক্রম। বুধবার বিমান সংস্থাটির প্রধান নির্বাহী আকবর আল বাকের এক বিবৃতিতে বলেন, চার আরব দেশের ওই সিদ্ধান্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তাদের স্বাক্ষর করা কয়েকটি চুক্তিরও খেলাপ। তিনি বলেন, তিন বছর ধরে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়েছে। আর সে কারণেই আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম