স্যাটেলাইট পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিভ্রান্তি ছড়াচ্ছে: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২০, ২৩:১৯আপডেট : ২৪ জুলাই ২০২০, ২৩:১৯

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তরফে অভিযোগ তোলা হয়েছে, মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তবে এই অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি গত ১৫ জুলাই চালানো পরীক্ষা অন্য মহাকাশযানের জন্য কোনও হুমকি তৈরি করেনি এমনকি তাতে আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্যাটেলাইট পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিভ্রান্তি ছড়াচ্ছে: রাশিয়া

গত ১৫ জুলাই পরীক্ষার পর মস্কোর তরফে দাবি করা হয়, রুশ মহাকাশ সরঞ্জামের কার্যক্ষমতা পরীক্ষা করতে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করেছে। তবে ওই স্যাটেলাইট কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার যুক্তরাজ্যের মহাকাশ সংস্থার প্রধান এয়ার ভাইস মার্শাল হার্ভে স্মিথ বলেন, রাশিয়া যেভাবে অস্ত্রের বৈশিষ্ট্য সম্বলিত স্যাটেলাইট পরীক্ষা চালিয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয় ‘কক্ষপথে স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র হতে পারে’ রাশিয়ার এমন প্রযুক্তির ব্যবহার পর্যবেক্ষণ করছে তারা।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, একটি পরিদর্শক স্যাটেলাইটের মাধ্যমে তাদের দেশ স্বল্প দূরত্ব থেকে রাশিয়ান মহাকাশযানের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা কিংবা মূলনীতির কোনও কিছুই ভঙ্গ হয়নি বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, মহাকাশে অস্ত্র মোতায়েনে নিজেদের পদক্ষেপের ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে এবং এতে অর্থায়ন অর্জন করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে। রাশিয়ার মহাকাশ কার্যক্রমকে হেয় প্রতিপন্ন করতে ওয়াশিংটনের তথ্য প্রচারণার অংশ হিসেবেই এই রুশ বিরোধী প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় ওই বিবৃতিতে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম