কোমায় থাকা সন্তানকে শেষ আলিঙ্গন করতে চান মা

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
২৫ জুলাই ২০২০, ২৩:৪৭আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৯:০৬

বোস্টনের এক দোকানে ডাকাতির সময় মাথায় গুলিবিদ্ধ বাংলাদেশি দোকানকর্মী তানজিম সিয়াম এখনও বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত মাথার ভেতরে দুটি গুলি নিয়ে কোমায় রয়েছেন তিনি। ২৩ বছর বয়সী সিয়ামকে শেষ বারের মতো দেখতে যুক্তরাষ্ট্রে যেতে চান তার মা মনোয়ারা বেগম মনি। তবে এখনও কাগজপত্র যোগাড় করতে পারেননি তিনি। মাথায় গুলিবিদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে হাসপাতালে রয়েছেন তানজিম সিয়াম

শিক্ষার্থী ভিসায় এ বছরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তানজিম সিয়াম। পড়াশোনা শুরুর আগে পরিবারকে সহায়তার উদ্দেশ্যে চার মাস আগে বোস্টনের একটি দোকানে কাজ শুরু করেন তিনি। এম অ্যান্ড আর কনভেনিয়েন্স স্টোর নামে ওই দোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন। তারপর থেকেই হাসপাতালে কোমায় রয়েছেন।

দোকানটির মালিক আবদুল মতিন বলেছেন, ‘নার্সরা আমাকে জানিয়েছেন ডাক্তাররা দ্বিতীয়বার অস্ত্রোপচারের চেষ্টা করছেন, তবে তার শরীর রক্ত ও ওষুধ নিতে না পারায় তা সম্ভব হচ্ছে না। ডাক্তাররা বলেছেন, সোমবার তারা আবারও চেষ্টা চালাবেন।’

আবদুল মতিন এবং বোস্টন কনভেনিয়েন্স স্টোর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ বাংলাদেশে তানজিম সিয়ামের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। মোরশেদ বলেন, ‘তিনি আমাকে সবমিলে যা বলেছেন তা হলো সন্তানকে শেষবার জড়িয়ে ধরতে চান।’ সিয়ামের চিকিৎসার জন্য একটি তহবিল যোগাড়ের চেষ্টা করছেন মোরশেদ এবং মতিন। এর মাধ্যমে এখন পর্যন্ত ৩৭ হাজার মার্কিন ডলার যোগাড় হয়েছে বলে জানান তারা।

আবদুল মতিন জানান, শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসার পর পড়াশোনা শুরুর আগেই পরিবারকে সহায়তা করতে চেয়েছিলেন তানজিম সিয়াম। তিনি বলেন, ‘তার সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই কিন্তু একজন বাংলাদেশি হিসেবে আমার কমিউনিটির একজনকে সহায়তা করা আমার দায়িত্ব। আর সেভাবেই আমার দোকানে কাজ শুরু করে।’

গত ১৪ জুলাইয়ের ওই ডাকাতির ঘটনার নিরাপত্তা ফুটেজ এখনও পুলিশ অবমুক্ত করেনি বলে জানান আবদুল মতিন। ডাকাতির আগে সিয়াম সন্দেহভাজনকে টাকা ও সিগারেট দিয়েছিলেন বলে জানা গেছে। তারপরও তাকে পেছনের কক্ষে টেনে নিয়ে গিয়ে গুলি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমকে বোস্টন পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর বলা সব কথাই শুনেছিল সিয়াম কিন্তু তারপরও সেগুলো তাকে মাথায় গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা করতে পারেনি।

বোস্টন কনভেনিয়েন্স স্টোর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ জানান, সিয়ামের মাকে যুক্তরাষ্ট্রে আনতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগোযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মোরশেদ বলেন, শিক্ষা অর্জনের স্বপ্ন নিয়ে বাবা-মা এবং ভাইবোনদের ছেড়ে বোস্টনে একাই আসে সিয়াম। কিন্তু এখন তার স্বপ্ন আর কঠোর পরিশ্রম বরবাদ হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এই মামলা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনও তথ্য প্রকাশ করেনি বোস্টন পুলিশ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম