টেক্সাসে আছড়ে পড়েছে হারিকেন ‘হানা’

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১০:০০আপডেট : ২৬ জুলাই ২০২০, ১০:০২
image

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হারিকেন ‘হানা’ আছড়ে পড়েছে। এরইমধ্যে এই ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী আখ্যা দিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি রবিবার এ খবর জানিয়েছে।

টেক্সাসে আছড়ে পড়েছে হারিকেন ‘হানা’
হানা শনিবার টেক্সাসের পাদ্রে দ্বীপে আঘাত হানে। জানা গেছে, হ্যারিকেনটি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ৩২টি কাউন্টিতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি সেবার কার্যক্রম পরিচালনা করা জটিল হতে পারে।
টেক্সাসে ইতোমধ্যে ৩৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, যে কোনও ঘূর্ণিঝড়ই একটি বিশাল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ জটিল এবং আরো তীব্র হয়ে উঠেছে, কারণ এটি এমন একটি অঞ্চলে আঘাত হানছে, যেটি কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, তার প্রশাসন গভীরভাবে এই হারিকেনটিকে পর্যবেক্ষণ করছে।

/বিএ/
সম্পর্কিত
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
পশু-পখির ভাষা বুঝতে এআই, প্রাণিদের সঙ্গে মানুষের কথা বলা কি শুরু হচ্ছে?
পশু-পখির ভাষা বুঝতে এআই, প্রাণিদের সঙ্গে মানুষের কথা বলা কি শুরু হচ্ছে?
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
পর্যটন অর্থনীতি-৭: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা 
পর্যটন অর্থনীতি-৭: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা 
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন