উত্তর কোরিয়ায় ‘প্রথম করোনা উপসর্গ’, সীমান্তবর্তী শহর লকডাউন

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১১:৪০আপডেট : ২৬ জুলাই ২০২০, ১১:৪৩
image

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কেসাংয়ে লকডাউন জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম কেসিএনএর খবর বলছে, সেখানে প্রথমবারের মতো করোনার উপসর্গ থাকা একজনকে শনাক্ত করা হয়েছে।

উত্তর কোরিয়ায় ‘প্রথম করোনা উপসর্গ’, সীমান্তবর্তী শহর লকডাউন

পিয়ং ইয়ংয়ের দাবি, উত্তর কোরিয়ায় কোনও করোনার সংক্রমণ নেই। সতর্কতার অংশ হিসেবে দেশটির সীমান্ত বন্ধ রাখা হয়েছে। তবে রবিবার কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে এবং উচ্চ মাত্রার সতর্কতা জারি করতে গতকাল শনিবারই একটি জরুরি পলিটব্যুরো সভা ডেকেছিলেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার ক্যাসং শহরে একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। যদি এটি নিশ্চিত হয়ে যায়, তবে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনায় আক্রান্তের ঘটনা।  এএফপির খবরে কেসিএনএর বরাতে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী কেসাং শহরে ওই ব্যক্তিকে পাওয়া যায়। করোনা উপসর্গ থাকায় তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কেসিএনএর খবরে বলা হয়, তিনবছর আগে ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়া চলে যান। তিনি ১৯ জুলাই ফিরে আসেন। দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যেকার কড়া নজরদারিতে থাকা সীমান্ত তিনি অবৈধভাবে পার হয়ে আসেন। তবে ওই সীমান্ত পার হয়ে কারও যাওয়ার তথ্য নেই বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

/বিএ/
সম্পর্কিত
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন