সাগরে নিখোঁজ ২৪ রোহিঙ্গার সন্ধানে মালয়েশিয়ার অভিযান শুরু

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১৯:১৩আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৯:২০
image

নৌকায় করে মালয়েশিয়ার লংকাবি দ্বীপ এলাকার কাছে পৌঁছানোর পর সাঁতরে উপকূলে যাওয়ার চেষ্টার সময় নিখোঁজ হয়েছে ২৪ জন রোহিঙ্গা শরণার্থী। তাদেরকে খুঁজতে অভিযান শুরু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। রবিবার (২৬ জুলাই) অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় দুইটি নৌকা ও একটি বিমান পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের বড় অংশটি বাংলাদেশে আশ্রয় নিলেও কারও কারও প্রচেষ্টা থাকে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার। উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগরপথে ঝুঁকি নিয়ে এসব দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে তারা।

মালয়েশিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় লংকাবির পশ্চিম উপকূলে এসে পৌঁছায়। তখন ২৫ জন রোহিঙ্গা নৌকা থেকে নেমে সাঁতরিয়ে তীরে পৌঁছানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত শুধু একজন রোহিঙ্গা তীরে পৌঁছাতে সক্ষম হয়।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)-এর প্রাদেশিক পরিচালক মোহাম্মদ জাওয়াবি আব্দুল্লাহ জানিয়েছেন, ১০০ বর্গ নটিক্যাল মাইল জায়গাজুড়ে অনুসন্ধান অভিযান চালানো হবে। তিনি বলেন, ‘অন্য উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় মংসজীবী সম্প্রদায়গুলোকে এ ব্যাপারে জানিয়েছে দিয়েছি। এ উদ্ধার অভিযান পরিচালনার জন্য থাই কর্তৃপক্ষের কাছ থেকেও সহায়তা চাওয়া হবে।

এরইমধ্যে তীরে পৌঁছাতে পারা সে রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। নৌকাটির কিছু হয়েছিল কিনা সে ব্যাপারে এখনও জানা যায়নি।

এর আগে গত মাসে লংকাবি পৌঁছানোর পর পরই ২৬৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।

২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার পর লাখো রোহিঙ্গাকে সাগরপথে বিভিন্ন দেশের উদ্দেশে পালাতে দেখা গেছে। অনেকে আবার তখন মানব পাচারকারীদের কবলেও পড়েছিলেন। ২০১৫ সালে সাগরপথে দলবদ্ধভাবে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে পাড়ি জমানোর প্রবণতা বেড়ে যায়। সে সময় আন্দামান সাগর হয়ে ২৫ হাজার রোহিঙ্গা থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালিয়ে গিয়েছিল। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। 

/এফইউ/
সম্পর্কিত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
শ্বশুরবাড়ির মানসিকতা কখনোই বদলাবে না, মৃত্যুর আগে ভারতীয় শিক্ষিকার শেষ ভিডিও বার্তা
সর্বশেষ খবর
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত