ইরানে করোনায় নতুন করে আরও ২১৬ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ২২:৪০আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:৪২

ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। রবিবার দেশটিতে নতুন করে আরও দুই হাজার ৩৩৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২১৬ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ইরানে করোনায় নতুন করে আরও ২১৬ জনের মৃত্যু

কর্মকর্তারা জানিয়েছে, গত মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে।

সংক্রমণ কমে আসায় ইরানে এপ্রিল মাস থেকে লকডাউন শিথিল করা হয়েছিল। তখন থেকে মসজিদ, দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি এক প্রদেশ থেকে আরেক প্রদেশে চলাচলেরও অনুমতি দেওয়া হয়।

মহামারির শুরুতে সংক্রমণ শুধু কওম শহর ও রাজধানী তেহরানে সীমাবদ্ধ ছিল। পরে এই ভইরাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে ইরাকের সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে।

প্রেসিডেন্ট হাসান রুহানি লোকজনকে গণপরিবহনে চলাচল ও জনাকীর্ণ এলাকায় মাস্ক পরার নির্দেশ দিয়েছেন।

রাজধানী তেহরানেও কর্তৃপক্ষ নতুন করে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত দুই লাখ ৯১ হাজার ১৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম