কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রধানের

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ২৩:৫৯আপডেট : ২৭ জুলাই ২০২০, ০০:৪৭

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রধান মার্ক মিলি। রবিবার দোহায় তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রধানের

কাতারের আমিরের দফতরের এক বিবৃতিতে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মার্ক মিলি ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের বর্তমান চেয়ারম্যান।

কাতারের আমিরের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে প্রতিরক্ষা, সামরিক ও নিরাপত্তা খাতে দুই দেশের কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও কথা হয় তাদের।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে। দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এ ঘাঁটিকে ইরাক ও সিরিয়ায় আইএস-বিরোধী মার্কিন অভিযানের সেন্ট্রাল কমান্ড হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান