শিগগিরই রুশ নৌবাহিনীকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেওয়া হবে: পুতিন

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২০, ০৯:৩৬আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৯:৪৫
image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নৌবাহিনীকে শিগগিরই হাইপারসনিক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে। এছাড়া সমুদ্রের নিচে অভিযান পরিচালনায় সক্ষম পারমাণবিক ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজও দেওয়া হবে। রবিবার (২৬ জুলাই) সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর বার্ষিক প্যারেডে পুতিন এ ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শিগগিরই রুশ নৌবাহিনীকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেওয়া হবে: পুতিন

গতি, যেকোনও অবস্থানে খাপ খেয়ে যাওয়ার সক্ষমতা ও উচ্চতার সমন্বয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এর গতি শব্দের চেয়ে পাঁচগুণেরও বেশি। আর সেকারণে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে শনাক্ত ও প্রতিহত করা কঠিন। রুশ প্রেসিডেন্ট পুতিন বরাবরই দাবি করে আসছেন, তিনি অস্ত্র প্রতিযোগিতা চান না। তবে তিনি প্রায়ই বলে থাকেন রাশিয়ার কাছে নতুন জেনারেশনের পারমাণবিক অস্ত্র আছে এবং তা বিশ্বের যেকোনও জায়গায় আঘাত করতে সক্ষম।

রবিবার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় ভ্লাদিমির পুতিন জানান, নৌবাহিনীতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু  অস্ত্র ও সামরিক সরঞ্জাম যুক্ত হচ্ছে। এগুলো এ বছরেই রুশ বাহিনীতে যুক্ত হবে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি স্পষ্ট করে বলেন নি, ঠিক কবে রুশ বাহিনী এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাবে। পুতিন বলেন, ‘রুশ বাহিনীকে এমন সব অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দেওয়া হবে যার সমকক্ষ অস্ত্র বিশ্বের কোনও দেশের কাছে নেই। হাইপারসনিক পরমাণু অস্ত্র এবং সমুদ্রের তলদেশে কাজ করতে সক্ষম ড্রোন নৌবাহিনীতে সংযোজনের ফলে এ বাহিনীর যুদ্ধ-সক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে ’।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রুশ প্রতিরক্ষামন্ত্রীর আলাদা এক বিবৃতিতে জানানো হয়, সমুদ্রের নিচে কাজ করতে সক্ষম পজিডোন ড্রোন বহনকারী সাবমেরিন এর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। একইসাথে নতুন অস্ত্র পরীক্ষার কাজও চলছে।

/এফইউ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন