উপসাগরীয় অঞ্চলে অভিনব সামরিক মহড়া ইরানের

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২০, ১১:১৬আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৯:০৪

আচমকাই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে। মিসাইল হামলার হাই অ্যালার্ট জারি হয়ে গিয়েছিল মার্কিন নৌসেনার একাধিক যুদ্ধ জাহাজে। তবে কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়, যুদ্ধ নয়, সামরিক মহড়ায় নেমেছে ইরানের সেনাবাহিনী। তবে সেই মহড়াও অভিনব। উপসাগরীয় অঞ্চলে নকল মার্কিন যুদ্ধ জাহাজ তৈরি করা হয়েছিল। এরপর ইরানের রিভল্যুশনারি গার্ড সেই জাহাজ লক্ষ্য করে মিসাইল ছোড়ে। গুঁড়িয়ে দেওয়া হয় নকল মার্কিন যুদ্ধ জাহাজ। উপসাগরীয় অঞ্চলে অভিনব সামরিক মহড়া ইরানের

মঙ্গলবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। ট্রাম্প সরকার ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। এরমধ্যেই রিভল্যুশনারি গার্ডের গুরুত্বপূর্ণ এক কমান্ডারকে হত্যা করে ওয়াশিংটন। যার জেরে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল দুই দেশের মধ্যে।

করোনা এসে দুই দেশের সেই তিক্ত সম্পর্কে খানিকটা হলেও পানি ঢেলেছিল। আপাত দৃষ্টিতে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছিল। কিন্তু মঙ্গলবার ইরানের সেনাবাহিনী বুঝিয়ে দিলো যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এতটুকু বদলায়নি।

এ দিনের মহড়ার পর রিভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষমতা দেখানোর জন্যই ওই নকল মহড়ার আয়োজন করা হয়েছিল। পুরো মহড়াটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। দেশের মানুষকে দেখানো হয় ইরানের সক্ষমতা।

যুক্তরাষ্ট্রও প্রাথমিকভাবে ইরানের এই অভিনব মহড়ায় হতচকিত হয়ে গিয়েছিল। উপসাগরীয় অঞ্চলে দুটি মার্কিন যুদ্ধ জাহাজে হাই অ্যালার্ট ঘোষণা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় এটি ইরানের সামরিক মহড়া। আসল যুদ্ধ নয়। তবে যেভাবে তেহরান এ কাজ করেছে, তার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার সহযোগী দেশগুলোকে নিয়ে উপসাগরের নিরাপত্তা সুনিশ্চিত করে। এই অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আর ইরান সেখানে নিজেদের আক্রমণাত্মক চেহারা প্রকাশ করছে। এটি এই অঞ্চলের শান্তি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।’

যেভাবে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করার ছবি দেখানো হয়েছে তা মোটেই ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র।

এদিন টেলিভিশনে দেখা গেছে, নকল মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে একের পর এক মিসাইল আক্রমণ চালাচ্ছে ইরান। নকল ফাইটার জেটও দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইচ্ছে করেই ইরান এই কাজ করেছে। প্রতিবেশী দেশগুলোকে তারা বুঝিয়ে দিতে চেয়েছে উপসাগরীয় অঞ্চলে এখনও তাদের শক্তি অটুট। যুক্তরাষ্ট্রকেও একই বার্তা দিতে চেয়েছে তারা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম