সৌদিতে হাজিদের নিরাপত্তায় প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০২০, ১২:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৫:১৮
image

মক্কা নগরীতে পবিত্র হজের নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করেছে সৌদি আরব। দেশটির সরকার গত বছরই ঘোষণা করে, পুরুষের পাশাপাশি নারীরাও সামরিক কাজে যোগ দিতে পারবে। আরব নিউজ জানিয়েছে, সেই ধারাবাহিকতায় এবার নারী পুলিশ অফিসারদের হাজিদের নিরাপত্তা বিধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সৌদিতে হাজিদের নিরাপত্তায় প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন

সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবারের বার্ষিক হজ। সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বজায়ের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। হজের দ্বিতীয় দিন হাজিরা পবিত্র নগরী মক্কায় পৌঁছায়। হাজিরা নিরাপদ দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধ মানছে কিনা তাতে সতর্ক দৃষ্টি নিরাত্তাকর্মীদের।

আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, ‘আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে বুধবার পবিত্র মসজিদ মক্কা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হজ ও ওমরাহবিষয়ক অধিদফতরের মহাসচিব সারি আসিরি বলেন, হাজিদের প্রতিটি গ্রুপে একজন করে দলনেতা আছেন যিনি তাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। প্রতিটি গ্রুপের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলাদা করে চিকিৎসক নিযুক্ত করা হয়েছে।

অনুমোদন ছাড়া হজে অংশ নিতে গিয়ে বুধবার মক্কায় ২৪৪ জন আটক হয়েছে। এভাবে যারা হজ করতে আসবে, আটকের পাশাপাশি তাদের ১০ হাজার রিয়াল জরিমানাও গুনতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
সর্বশেষ খবর
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে