সন্তানকে চিনছেন না গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত মা

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২০, ০৯:৫১আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৯:৫৫
image

গর্ভবতী অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন একজন মার্কিন নার্স। সুস্থ ও স্বাভাবিক এক কন্যাসন্তানের জন্মও দিয়েছেন তিনি। তবে নিজে সুস্থ হওয়ার পর তিনি নিজের গর্ভাবস্থার কথাই আর মনে করতে পারছেন না। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, সন্তান প্রসবের সময় জরুরি বিভাগে তার মস্তিষ্কে কিছুক্ষণ অক্সিজেনের প্রবাহ বন্ধ ছিল। সে কারণেই তার ব্রেইন ইনজুরি হয়েছে।  

সন্তানকে চিনছেন না গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত মা

আমেরিকার ব্রুকলিনের বিশ্ববিদ্যালয় হাসপাতাল মেডিকেল সেন্টারে কাজ করতেন নার্স সিলভিয়া লেরয়। ৩৫ বছরের ওই তরুণী হাসপাতালের লেবার এবং ডেলিভারি ওয়ার্ডে কর্মরত ছিলেন। ২৮ সপ্তাহের গর্ভবতী থাকাকালীন সিলভিয়ার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। গর্ভাবস্থার ৩০ সপ্তাহে তার কার্ডিয়্যাক অ্যারেস্ট হয়।

শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর সিলভিয়াকে সি-সেকশনের দ্বারা সন্তান প্রসব করানোর জন্য ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়েছিল। ইমার্জেন্সি রুমে চার মিনিট সিলভিয়ার মস্তিষ্কে অক্সিজেন যায়নি। যার ফলে তার অ্যানোক্সিন ব্রেইন ইনজুরি হয়ে যায়। এবং মস্তিষ্কে এই আঘাত সিলভিয়ার মস্তিষ্কের কর্মকাণ্ড থেকে শুরু করে স্মৃতিতেও প্রভাব ফেলেছে। তবে সিলভিয়ার মেয়ে এস্থার সম্পূর্ণ সুস্থই জন্মায়।

সিলভিয়ার বোন শিরলি নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ওই দুর্ঘটনার পর থেকে তার বোন কথা বলতে পারেন না ঠিক মতো। এমনকি তার তিন মাসের সন্তানকেও মনে করতে পারছেন না সিলভিয়া। সিলভিয়া সম্পূর্ণ ভুলে গিয়েছেন যে তিনি কখনও গর্ভবতী ছিলেন। অবশ্য চিকিৎসকদের পরামর্শ মেনে তার পরিবারের সব সদস্যই সবসময় তার পাশে থেকে তাকে সহযোগিতা করে চলেছেন।

/বিএ/
সম্পর্কিত
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
সর্বশেষ খবর
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর
বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর
গ্রীষ্মে ত্বকচর্চায় যেসব ভুলে হারিয়ে যেতে পারে উজ্জ্বলতা
গ্রীষ্মে ত্বকচর্চায় যেসব ভুলে হারিয়ে যেতে পারে উজ্জ্বলতা
কুড়িগ্রামে যে কারণে সার নিয়ে ‘হাহাকার’
কুড়িগ্রামে যে কারণে সার নিয়ে ‘হাহাকার’
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ