ধর্ষণের অভিযোগে ব্রিটিশ এমপি গ্রেফতার

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১১:৩৮আপডেট : ০৩ আগস্ট ২০২০, ০০:৪৪
image

ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যের পুলিশ সে দেশের একজন আইনপ্রণেতাকে গ্রেফতার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পার্লামেন্টের সাবেক এক কর্মীর অভিযোগে কনজারভেটিভ পার্টির ওই এমপিকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। মেট্রোপলিটন পুলিশ এ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে।

ধর্ষণের অভিযোগে ব্রিটিশ এমপি গ্রেফতার

দেশটির মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ওই আইনপ্রণেতাকে গ্রেফতার করা হয়। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সানডে টাইমস প্রথম কনজারভেটিভ পার্টির ওই এমপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও তাকে গ্রেফতারের খবর দেয় বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, ওই পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে অভিযোগকারী গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চারটি পৃথক ঘটনার উল্লেখ করেছেন। এতে বয়স ২০-এর ঘরে থাকা ওই নারী কনজারভেটিভ আইনপ্রণেতার বিরুদ্ধে তাকে যৌন নিপীড়ন ও যৌন সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ এনেছেন। ধর্ষণের ফলে যে দুঃসহ মানসিক অবস্থা সৃষ্টি হয়েছিল সে কারণে নারীটিকে হাসপাতালে যেতে হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ৩১ জুলাই মেট্রোপলিটন পুলিশ চারটি পৃথক ঘটনায় যৌন হয়রানি ও যৌন সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ পেয়েছে। ব্রিটেনের পার্লামেন্ট ভবন ওয়েস্ট মিনিস্টারের লামবেথ ও হ্যাকনেতে জুলাই ২০১৯ ও জানুয়ারি ২০২০ সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে থাকতে পারে। ১ আগস্ট বয়স ৫০-এর ঘরে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মধ্য আগস্টে হাজিরা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে,” বিবৃতিতে বলেছে পুলিশ।  

কনজারভেটিভ পার্টি বলেছে, তারা এ ধরনের যেকোনও অভিযোগ ‘খুবই গুরুত্ব সহকারে’ নেয়। “এটা যেহেতু এখন পুলিশের হাতে তাই এ বিষয়ে আর কিছু বলা ঠিক হবে না,” বলেছেন দলটির এক মুখপাত্র।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
সর্বশেষ খবর
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন