ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২০, ২০:০০আপডেট : ০২ আগস্ট ২০২০, ২০:০৪
image

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস। এরইমধ্যে তুর্কস ও কাইকোস আইল্যান্ডস ও বাহামাসে আঘাত হানার পর শক্তি কমে হারিকেন থেকে মৌসুমী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে ঝড়টি ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে। ঝড়টির শক্তি কমলেও তা নিয়ে খুশি না হতে স্থানীয়দের সতর্ক করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস

যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যগুলো করোনাভাইরাসের প্রকোপে সবচেয়ে বিপর্যস্ত, তার মধ্যে ফ্লোরিডা একটি। অঙ্গরাজ্যটির ৪ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে ক্যালিফোর্নিয়ার পরই এর অবস্থান। এবার সে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে যাচ্ছে ইসাইয়াস।

ঝড়ের কারণে রবিবার সকাল থেকে ফ্লোরিডার আটলান্টিক উপকূলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এরইমধ্যে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ ও অস্থায়ী বাড়ি-ঘরে থাকা মানুষদেরকে স্বেচ্ছায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস স্থানীয়দের বলেন, ‘ঝড় দুর্বল হয়ে গেছে চিন্তা করে বোকামি করবেন না।’

 আশ্রয়কেন্দ্রগুলো খুলে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সমুদ্র সৈকত ও পার্কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম