প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার ভ্যাকসিন পাওয়া সম্ভব: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২০, ২২:১৯আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২২:১৯

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের আগেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন উপস্থাপক জেরাল্ডো রিভেরার এক রেডিও অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তবে তার নিজের প্রশাসন হোয়াইট হাউসের বিশেষজ্ঞরাও এতো দ্রুত ভ্যাকসিন পাওয়ার কথা কখনোই বলেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার ভ্যাকসিন পাওয়া সম্ভব: ট্রাম্প

করোনভাইরাসের মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়া অর্থনীতির মধ্যেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে করোনায় মৃতের গড় এক হাজারের বেশি হয়ে চললেও ট্রাম্প সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চাপ দিচ্ছেন স্কুল খুলে দিতে।

বৃহস্পতিবার জেরাল্ডো রিভেরার রেডিও অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, এর ভ্যাকসিন কখন পাওয়া যাবে। জবাবে ট্রাম্প বলেন, ‘এই বছরের শেষেরও আগে, তার চেয়েও অনেক আগে হতে পারে।’ ‘৩ নভেম্বরের চেয়েও আগে?’, জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। তিনি বলেন, ‘আমার মনে হয় কিছু ক্ষেত্রে আগে সম্ভব, ওই সময়ের মধ্যে।’

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি দাবি করেছেন, নির্বাচন সামনে রেখে ভ্যাকসিন দ্রুত সামনে আনতে গবেষকদের ওপর কোনও ধরনের রাজনৈতিক চাপ নেই। ভ্যাকসিন নিয়ে রাজনীতি হবে না বলে আশ্বস্ত করেন তিনি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বছরের শেষ নাগাদ অন্তত একটি ভ্যাকসিন পাওয়া যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভ্যাকসিন একবার পাওয়া গেলেই মার্কিন অর্থনীতি আগের অবস্থায় ফিরতে শুরু করবে বলে ব্যাপক আশাবাদ ব্যক্ত করে যাচ্ছেন ট্রাম্প। রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই ভ্যাকসিন পেতে যাচ্ছি, আমরা চিকিৎসাও দ্রুত পেতে যাচ্ছি।’

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের