ড্রোন হামলার জন্য তুরস্ককে দুষছে ইরাক, সফর বাতিল

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১৯:৪১আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১০:২৮

ইরাকের উত্তরাঞ্চলে এক ড্রোন হামলায় দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তুরস্ককে দায়ী করেছে বাগদাদ। এর জেরে মন্ত্রী পর্যায়ের একটি সফর বাতিলের পাশাপাশি বুধবার তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ড্রোন হামলার জন্য তুরস্ককে দুষছে ইরাক, সফর বাতিল

গত মঙ্গলবার ইরাকের ইবরিল প্রদেশে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ড্রোন হামলায় সীমান্ত রক্ষা ব্যাটেলিয়নের দুই কমান্ডার ও তাদের গাড়িচালক নিহত হয়। একে তুরস্কের ঘৃণ্য ড্রোন হামলা আখ্যা দিয়েছেন ইরাকি কর্মকর্তারা। ওই অঞ্চলের ‘সন্ত্রাসী অবস্থান’ লক্ষ্য করে বেশ কিছুদিন ধরেই সেনা অভিযান চালাচ্ছে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) নামের গোষ্ঠীটিকে সন্ত্রাসী বলে বিবেচনা করে আঙ্কারা। তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরে গত মধ্য জুন থেকে অভিযান চালাচ্ছে তুরস্ক। তবে গত মঙ্গলবারই প্রথমবারের মতো তুর্কি হামলায় ইরাকি বাহিনীর কোনও কর্মকর্তা নিহত হয়।

তুরস্কের ওই অভিযানের প্রতিবাদ জানাতে আগেও দুইবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার তাকে আবারও তলব করে এবারে কঠিন ভাষায় প্রতিবাদলিপি ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া ইরাকি মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পিত সফরে আর বাগদাদে স্বাগত জানানো হবে না।

মঙ্গলবার ইবরিল প্রদেশে পিকেকে যোদ্ধা ও ইরাকি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এনিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে জরুরি বৈঠকে বসে উভয় পক্ষ। ওই বৈঠক লক্ষ্য করেই তুরস্ক ড্রোন হামলা চালায় বলে জানিয়েছেন সিদাকান শহরের মেয়র ইশান ছালাবি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম