আংশিক সচল হলো বৈরুত বন্দর

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২০, ২০:৩১আপডেট : ১২ আগস্ট ২০২০, ২০:৩৮
image

বিস্ফোরণের এক সপ্তাহ পর বৈরুত বন্দরে আংশিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে জাহাজ থেকে পণ্য খালাসের উদ্যোগ। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আংশিক সচল হলো বৈরুত বন্দর

গত ৪ আগস্ট সন্ধ্যায় লেবাননের বৈরুত বন্দরে তুমুল বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। এ ঘটনায় নিহত হয়েছে দুই শতাধিক মানুষ। আহত হয়েছে আরও অন্তত ৫ হাজার। বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে কয়েক কিলোমিটার দূরের এলাকার ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরে কয়েক বছর ধরে মজুত থাকা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটে আগুন ধরে যাওয়াকে বিস্ফোরণের কারণ বলে দাবি করে সরকার। ঘটনার পর বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম। এরইমধ্যে জিনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে লেবানন সরকার। এমন অবস্থায় দায়িত্ব নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।

লেবানন মৌলিক চাহিদা পূরণের জন্য আমদানির ওপর অত্যধিক নির্ভরশীল। দেশটির অর্থনীতিকে সচল রাখার কয়েকটি কেন্দ্রের মধ্যে একটি ছিল পোর্ট অব বৈরুত। অর্থনৈতিক সংকটের মধ্যেও পণ্য খালাস অব্যাহত রেখেছিল বন্দরটি। তবে বিস্ফোরণের পর বন্দরটি বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। সে পরিস্থিতি মোকাবিলায় আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বন্দর।

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী রাউল নেহমে এক টুইটার পোস্টে জানান, বৈরুত বন্দরে থাকা ১৬টি ক্রেনের মধ্যে ১২টি দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।

রাউল লিখেছেন, ‘লেবাননের মিলগুলোতে ৩২ হাজার টন ময়দা মজুত আছে। দুই সপ্তাহের মধ্যে সেখানে আরও ১১ হাজার টন ময়দার চালান পৌঁছানোর কথা।’ তিনি জানিয়েছেন, এতে যে পরিমাণ ময়দা মজুত হবে তা দিয়ে সামনের চার মাস কাটিয়ে দেওয়া যাবে।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম