ইসরায়েল-আমিরাত চুক্তি একটি সাহসী পদক্ষেপ: বাইডেন

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৭:৩৩আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৭:৪০
image

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বাইডেনের আশা, এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও স্থিতিশীল করে তুলবে। তবে ইসরায়েলি বসতিকে সমর্থন করেন না বলে জানিয়ে দিয়েছেন বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জো বাইডেন

বুধবার (১২ আগস্ট) সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। চুক্তির আওতায় ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের বিশাল অঞ্চলে বসতি স্থাপন স্থগিত করবে। এখন পর্যন্ত উপসাগরীয় কোনও আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে এসব দেশের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে।

এক বিবৃতিতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ইসরায়েল রাষ্ট্রকে প্রকাশ্য স্বীকৃতি প্রদানের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা প্রশংসনীয় ও সাহসী পদক্ষেপ। রাষ্ট্রীয়ভাবে এ ধরনের একটি পদক্ষেপ জরুরি ছিল।’

বাইডেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেও তিনি ইসরায়েলি বসতি স্থাপনকে সমর্থন করবেন না। তিনি বলেন, ‘বসতি স্থাপন এমন একটি ঘটনা যা শান্তি বিনষ্ট করছে। আর সেকারণে আমি এখনও এর বিরোধী এবং প্রেসিডেন্ট হওয়ার পরও এর বিরোধিতা করে যাব।’

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম