ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান পুতিনের

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২০, ১৯:২৯আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৯:৩৬

ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ আহ্বানে সমর্থন দিয়েছে চীন। তবে এর তীব্র  বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান পুতিনের

তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য শুক্রবার নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব উত্থাপন করে ওয়াশিংটন। তবে চীন-রাশিয়ার আপত্তির মুখে এটি খারিজ হয়ে যায়। নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র পরাজিত হওয়ায় এমনিতেই হতাশা ভর করে ট্রাম্প শিবিরে। এর মধ্যেই ইরান ইস্যুতে সম্মেলনের ডাক দিলেন পুতিন।

ইরানের পরমাণু সমঝোতা এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ইস্যুতে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার জন্য অনলাইনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো এবং জার্মানি ও ইরানের নেতাদের অংশগ্রহণে ওই সম্মেলন অনুষ্ঠানের ডাক দিয়েছেন পুতিন। শুক্রবার ক্রেমলিনের ওয়েবসাইটে তার এমন অবস্থানের কথা জানানো হয়।

রুশ প্রেসিডেন্টের এ প্রস্তাব সম্পর্কে এরইমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তার দেশ এ প্রস্তাবকে স্বাগত জানায়।

ঝাও লিজিয়ান বলেন, পরমাণু সমঝোতাকে ঘিরে রুশ প্রেসিডেন্ট উত্তেজনা কমানোর জন্য যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি চীনের সমর্থন রয়েছে। বেইজিং সব সময় পরমাণু সমঝোতাকে সমর্থন করে আসছে। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন আন্তরিক।

ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীন ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে বলেও উল্লেখ করেন লিজিয়ান। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের