এবার করোনাভাইরাস গবেষণায় ইসরায়েল-আমিরাত চুক্তি

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ০৯:২৩ আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৯:২৮
image

কঠোর সমালোচনার মধ্যেই এবার করোনাভাইরাস গবেষণায় পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এবার করোনাভাইরাস গবেষণায় ইসরায়েল-আমিরাত চুক্তি

গত বৃহস্পতিবার আমিরাত ও ইসরায়েল নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি ‘ঐতিহাসিক চুক্তি’তে সম্মত হওয়ার কথা জানায়। এবার দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের নমুনা পরীক্ষার একটি যন্ত্র উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে আমিরাতের কোম্পানি অ্যাপেক্স ন্যাশনাল ইনভেস্টমেন্ট এবং ইসরায়েলের টেরাগ্রুপ।

১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর জায়নবাদী রাষ্ট্রটির সঙ্গে তৃতীয় আরব দেশ হিসেবে চুক্তি করেছে আরব আমিরাত। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান চুক্তি করেছিল। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে টেলিফোন যোগাযোগ চালু করা হয়েছে। এর আগে আরব আমিরাত থেকে ইসরায়েলে ফোন করা সম্ভব ছিলো না।

চুক্তি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ এবং একে অপরের দেশে দূতাবাস স্থাপন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করবেন।

ফিলিস্তিনিরা সম্পর্ক স্বাভাবিকীকরণের এই চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ অ্যাখ্যা দিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের ক্ষণকে ‘মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছে।

/বিএ/
সম্পর্কিত
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
চীনা মিডিয়ার বিশ্লেষণ ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে