জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে: রুহানি

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ০৯:১৪আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৯:১৮

জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে প্রস্তাব পাসে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার মধ্য দিয়ে বিশাল এ বিজয় অর্জিত হয়েছে। জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে: রুহানি

সোমবার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন রুহানি। সেখানেই তিনি বিশ্বমঞ্চে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে নিজ দেশের এমন বিশাল বিজয়ের কথা তুলে ধরেন।

হাসান রুহানি বলেন, গত কয়েক বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বার জাতিসংঘ নিরাপত্তা  পরিষদে অপমানিত হয়েছেন।

তিনি বলেন, ‘২০১৮ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তখন আমি নিজেও নিউ ইয়র্কে উপস্থিত ছিলাম। ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ ইরান সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে।’

হাসান রুহানি বলেন, ‘নিরাপত্তা পরিষদের ইতিহাসে আর একটি উদাহরণও খুঁজে পাওয়া যাবে না যেখানে পরিষদের ১৪টি সদস্য দেশ যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছে।’

গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের লক্ষ্যে ওয়াশিংটন যে প্রস্তাব উত্থাপন করেছিল তা পাস হয়নি। প্রস্তাবটির পক্ষে যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক ভোট দেয়। তবে চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের বাকি ১১ স্থায়ী ও অস্থায়ী দেশ ভোটদানে বিরত থাকে।

ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘের ওই ভোটাভুটির কথা উল্লেখ করে বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশাল রাজনৈতিক ও ঐতিহাসিক বিজয়।’ সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম