ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট: মিশেল ওবামা

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৪:০০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৬:৫২
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। সোমবার (১৭ আগস্ট) ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে রিপাবলিকান নেতা ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি। মিশেল মনে করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য সঠিক প্রেসিডেন্ট নন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিশেল ওবামা

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে ১৭ আগস্ট (সোমবার) থেকে ডেমোক্র্যাটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় কনভেনশন শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হচ্ছে কনভেনশন। আর এর প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা। তার মূল বক্তব্যটি রেকর্ড করা হয়েছে আরও ছয়দিন আগে। তখনও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তার রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেননি। সোমবার কনভেনশনে সে রেকর্ড করা বক্তব্যটি প্রচার করা হয়।

বক্তব্যে ট্রাম্পকে আক্রমণ করে মিশেল বলেন, ‘একটি ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি টেনে টেনে চলছে। আর এই প্রেসিডেন্ট সেই ভাইরাসকে দীর্ঘসময় ধরে অবজ্ঞা করে গেছেন।’

মিশেলের অভিযোগ, বর্ণবাদবিরোধী আন্দোলনকে যুক্তরাষ্ট্র সরকার এখনও উপহাসের পাত্র হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, আমরা হোয়াইট হাউজে কিছু নেতৃত্ব, সান্ত্বনা বা স্থিরতার প্রতীক দেখতে চাই। কিন্তু আমরা এর পরিবর্তে দেখছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং চরমভাবে সমান অনুভূতির অভাব। আমি পরিষ্কারভাবে বলছি, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট ।

মিশেল মনে করেন, গত চার বছর যেভাবে পার হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রকৃত রূপ কেমন তা এখনকার শিশুদের বোঝানো কঠিন হয়ে যাবে। তিনি বলেন, ‘তারা (শিশুরা) দেখেছে আমাদের নেতারা শ্বেতাঙ্গ আধিপত্যের মশাল শক্ত হাতে ধরে রেখে অসহায় নাগরিকদের দেশের শত্রু আখ্যা দিচ্ছে।’

/এফইউ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম