বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ২৩:৩৪আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২৩:৩৪

ইসরায়েলি কর্তৃপক্ষ অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে সেখানকার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। ফলে অবরুদ্ধ এলাকাটিতে দৈনিক বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরও কমে যেতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

প্রায় ২০ লাখ মানুষের বসতি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বাসিন্দাদের বিদ্যুৎ চাহিদার বেশিরভাগই আসে ইসরায়েল থেকে। বর্তমানে সেখানে দশ ঘণ্টা বন্ধ রাখার পর ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর অঞ্চলটির একমাত্র উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহের পরিমাণ আরও কমবে।

গাজার মূল বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ তাবেত বলেছেন, বিদ্যুৎ সরবরাহের সময় চার ঘণ্টায় নেমে আসতে পারে।

দীর্ঘ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চাহিদা পূরণে জেনারেটরের ওপর নির্ভর করে থাক গাজা উপত্যকার বাসিন্দারা। আর মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আরও বেশি সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক