ট্রাম্প মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি: ওবামা

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২০, ১৬:০৮আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৬:৪৫
image

আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন বারাক ওবামা। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন, তিনি মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি। বুধবার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় রাতে দেওয়া বক্তৃতায় ওবামা বলেন, মার্কিন গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে নভেম্বরের নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকেই ভোট দেওয়া দরকার।

ট্রাম্প মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি: ওবামা

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারিতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু, অর্থনৈতিক মন্দার কারণে লাখ লাখ মানুষের চাকরি হারানো এবং দেশে-বিদেশে মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলুণ্ঠিত করার অভিযোগ এনে তাকে একহাত নিয়েছেন ওবামা।

“কাজের ব্যাপারে তার কোনও আগ্রহ দেখা যায়নি; ঐক্যের পাটাতন খোঁজা, নিজের আর স্বজনদের ছাড়া প্রেসিডেন্সিকে মানুষের স্বার্থে ব্যবহার করার কোনও আগ্রহ দেখা যায়নি তার। প্রেসিডেন্টের কাজকে একটা রিয়েলিটি শো বানিয়ে এবং একে ব্যবহার করে নিজের দিকে মনোযোগ টেনে নেওয়া ছাড়া আর কোনও আগ্রহ দেখা যায়নি তার”, ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় রাতে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেছেন ওবামা।

ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব আমেরিকান রেভ্যুলেশন থেকে ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে সবাই মিলে একটিই সাংবিধানিক পদে কাউকে নির্বাচন করে, তা হলো প্রেসিডেন্ট।

“এ কারণে ন্যূনতম হলেও, আমরা এমন একজন প্রেসিডেন্ট প্রত্যাশা করি, যিনি আমাদের ৩৩ কোটি নাগরিকের সবার নিরাপত্তা ও কল্যাণের দায়িত্ব অনুভব করবেন। এমন একজন প্রেসিডেন্টের প্রত্যাশা করি, যিনি গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করবেন। ট্রাম্প এসব পরীক্ষায় ফেল করেছেন”—বলেন ওবামা।

বক্তৃতায় জো বাইডেন ও তার রানিংমেট কমলা হ্যারিসের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন ওবামা। বলেছেন, “তারা প্রত্যেক মার্কিনির বিষয়ে যত্নশীল। গভীরভাবে যত্নশীল মার্কিন গণতন্ত্রের প্রতিও।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত উত্তরসূরিদের সমালোচনা করেন না। ট্রাম্পের প্রথম মেয়াদের বেশিরভাগ অংশজুড়ে ওবামাও সেই রীতি মেনে চলেছেন। তবে সম্প্রতি তাকে বেশ কয়েকবারই ট্রাম্পের কঠোর সমালোচনা করতে দেখা গেছে।

অবশ্য পূর্বসূরিদের আক্রমণের ক্ষেত্রে ট্রাম্পকে কখনোই তেমন দ্বিধান্বিত দেখা যায়নি। রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রায়ই ওবামার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন; যদিও সেসব অভিযোগের সপক্ষে কখনও কোনও প্রমাণ দেননি তিনি। 

রয়টার্স বলছে, ওবামার বক্তৃতায় দুই দিন আগে একই সম্মেলনে তার স্ত্রী মিশেলের বলা কথারই প্রতিধ্বনি শোনা গেছে। বক্তৃতায় ট্রাম্পকে ভুল প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেছিলেন সাবেক মার্কিন ফার্স্টলেডি। 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম