ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে চুক্তি হবে না: সৌদি আরব

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২০, ১৯:০৫আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:০৬

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করবে না সৌদি আরব। ফিলিস্তিনিদের সঙ্গে যতক্ষণ ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত চুক্তিতে উপনীত না হবে ততক্ষণ এই ধরণের কোনও চুক্তির বিষয়ে রিয়াদ চিন্তা করবে না বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজপুত্র ফয়সাল বিন ফারহান। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে চুক্তি হবে না: সৌদি আরব

প্রথম উপসাগরীয় এবং তৃতীয় আরব দেশ হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। একই ধরণের চুক্তি করতে সৌদি আরবের ওপরও চাপ প্রয়োগ করে ওয়াশিংটন। তবে গত কয়েক দিন ধরে ওই চুক্তির বিষয়ে নীরব থাকে রিয়াদ।

অবশেষে বার্লিন সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল-আমিরাত চুক্তিকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এ চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি। তবে তার দেশ এধরণের চুক্তি করবে না বলেও জানান তিনি।

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পূর্বশর্ত হিসেবে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘আগে ফিলিস্তিনিদের সঙ্গে অবশ্যই শান্তি অর্জিত হতে হবে।’ ‘আর একবার তা অর্জিত হলে সব কিছুই সম্ভব’, বলেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন আমিরাত-ইসরায়েল চুক্তিতে যোগ দেবে সৌদি আরব।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম