পেরুর নাইটক্লাবে পুলিশের অভিযান, পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০২০, ২২:৪৭ আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:৪৯

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্ধারিত নিয়ম ভঙ্গ করায় পেরুর একটি নাইটক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানে পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবারের ওই ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। পেরুর নাইটক্লাবে পুলিশের অভিযান, পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু

রাজধানী লিমার লস অলিভোস জেলার থমাস রেস্টোবার নামের ওই নাইটক্লাবটিতে একটি পার্টি চলছিল। এতে অংশ নেয় ১২০ জনেরও বেশি মানুষ। এ সময় পার্টি থামাতে তথা সামাজিক দূরত্ব নিশ্চিতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই অভিযানকালেই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাইটক্লাবে চালানো ওই অভিযানে পুলিশ কোনও ধরনের অস্ত্র বা টিয়ার গ্যাস ব্যবহার করেনি। পুলিশকে এড়াতে লোকজন ভবনের দ্বিতীয় তলার ভেন্যু থেকে পালাতে শুরু করলে সিঁড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ক্লাবটির মালিক ও দায়ীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
তুই তার কে? মেয়ে না প্রেমিকা?
কী, কেন, কীভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন এটি ট্রাম্পের জন্য বড় পরীক্ষা
ইরান যুদ্ধে ব্যয়ের পক্ষে যে যুক্তি দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিএল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
বিএল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা
সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা