কিম কোমায়, দায়িত্ব নিতে প্রস্তুত বোন: দ. কোরীয় কূটনীতিক

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২০, ০৯:৪৪আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৮:০১
image

দক্ষিণ কোরিয়ার একজন কূটনীতিক আশঙ্কা করছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন। তার বোন কিম ইয়ো জং দেশ পরিচালনায় সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

কিম কোমায়, দায়িত্ব নিতে প্রস্তুত বোন: দ. কোরীয় কূটনীতিক

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা দাবি করেন, উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং-উন নিজের ওপর চাপ কমাতে তার বোন ও অন্যদের ওপর বেশ কিছু নীতিনির্ধারণী দায়িত্ব দিয়েছেন। এর কয়েকদিনের মাথায় কিমের গুরুতর শারীরিক পরিস্থিতির গুঞ্জন শোনা গেলো। কিমের বোন ইয়ো-জং এখন প্রকৃতপক্ষে দেশটির ‘দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি’ বলেই ধারণা দক্ষিণের গোয়েন্দা সংস্থার।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের অধীনে কর্মরত চ্যাং সং মিন তার দেশের গণমাধ্যমকর্মীদের বলেছেন, কিম কোমায় আছেন। তবে তার জীবনের অবসান ঘটেনি।

চ্যাং বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে সম্পূর্ণ উত্তরাধিকার কাঠামো গঠন করা হয়নি। দীর্ঘকাল ধরে তো আর শূন্যতা বজায় রাখা যায় না। সে কারণে কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সামনে নিয়ে আসা হচ্ছে।

অবশ্য কিম জং উনের অসুস্থতা কিংবা মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়টি নতুন নয়। এর আগে গত এপ্রিল মাসে দীর্ঘদিন ধরে তাকে জনসম্মুখে না দেখা যাওয়ার পর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে একটি সার কারখানা উদ্বোধনের সময় প্রকাশ্যে আসেন তিনি। 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান