বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান মেলানিয়ার

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ১৪:২৪আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৪:৫৩
image

বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস থেকে রিপাবলিকান কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি কোনও মানুষকে বর্ণের ভিত্তিতে বিচার না করার জন্য আমেরিকানদের প্রতি অনুরোধ জানিয়েছে।বর্ণবাদবিরোধী বিক্ষোভের আড়ালে সহিংসতা ও লুটপাট বন্ধের আহ্বানও এসেছে তার বক্তব্য থেকে। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নাগরিক আহত হওয়ার ঘটনায় উইসকনসিনে যখন তুমুল বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছে, তখনই এ ইস্যু নিয়ে সরব হলেন মেলানিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মেলানিয়া

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৪ আগস্ট) থেকে চারদিনের রিপাবলিকান কনভেনশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় দ্বিতীয় দিনের কনভেনশন শুরু হয় উইসকনসিনে সম্প্রতি পুলিশের গুলিতে আহত হওয়া কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের জন্য প্রার্থনার মধ্য দিয়ে। এদিন হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে কনভেনশনে বক্তব্য দেন মেলানিয়া ট্রাম্প। তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অল্প কয়েকজন দর্শক সেখানে উপস্থিত ছিলেন। বক্তৃতাটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। বক্তৃতা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের বর্ণবাদ ইস্যুকেই সামনে নিয়ে আসেন মেলানিয়া।

তিনি বলেন, ‘আপনাদের সবার মতো করে আমিও আমাদের দেশের বর্ণবাদজনিত অস্থিরতার বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাই। এটি এক কঠিন বাস্তবতা যে আমরা আমাদের ইতিহাসের একটা অংশ নিয়ে গর্ববোধ করতে পারি না। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতকে সাজানোর পরিকল্পনা করতে আমি আপনাদের উদ্বুদ্ধ করতে চাই।’

মেলানিয়া আরও বলেন, ‘আমি জনগণের প্রতি আহ্বান জানাব, তারা যেন ন্যায়বিচার প্রতিষ্ঠার নামে সহিংসতা ও লুটপাট না চালায়। তারা যেন কখনোই কোনও মানুষের গায়ের রঙের ভিত্তিতে তার সম্পর্কে অনুমান না করে।’

২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে তুমুল বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যভিত্তিক পুলিশ বিভাগকে বিলুপ্ত করার দাবিও জানায় কেউ কেউ। তার মধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হতাহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। সবশেষ রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

যুক্তরাষ্ট্রে বর্ণবাদী উত্তেজনা ছড়িয়ে পড়ার জন্য প্রায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে থাকেন বিরোধীরা। রিপাবলিকান কনভেনশনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখা কৃষ্ণাঙ্গরা ট্রাম্পের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শেষ হচ্ছে কনভেনশন। এদিন কনভেনশনে বক্তব্য রাখবেন ট্রাম্প।

 

 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক