ইসরায়েলের সঙ্গে এখনই সম্পর্ক স্বাভাবিক করবে না সুদান

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ২১:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৫৯

সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাক জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার সরকারের নেই। খার্তুম সফরে যাওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে একথা জানিয়ে দিয়েছেন তিনি। দুই নেতার এক বৈঠকের পর সুদানের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেছেন, কেবলমাত্র সরকারের অন্তর্বর্তী সময় পার হলেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে খার্তুম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খার্তুমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আবদাল্লা হামদাক

ব্যাপক গণবিক্ষোভের জেরে গত বছর সুদানের দীর্ঘ দিনের শাসক ওমর আল বশির নেতৃত্বাধীন সরকার উৎখাত করে দেশটির সেনাবাহিনী। পরে বেসামরিক নেতৃবৃন্দের সঙ্গে সমঝোতার মাধ্যমে দেশটিতে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রধানমন্ত্রী মনোনীত হন আবদাল্লা হামদাক। ২০২২ সালে সুদানের পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে হামদাকের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করার পর ওই অঞ্চলের আরও কয়েকটি দেশকে একই ধরণের চুক্তিতে রাজি করানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ওই অঞ্চলে পাঁচ দিনের সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গত মঙ্গলবার (২৫ আগস্ট) খার্তুমে সুদানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাকের সঙ্গে বৈঠক করেন পম্পেও।

বৈঠকের পর সুদান সরকারের মুখপাত্র ফয়সাল সালেহ এক বিবৃতিতে জানান, মঙ্গলবারের আলোচনায় হামদাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে  জানিয়ে দিয়েছেন তার দেশের অন্তর্বর্তী সময়ের নেতৃত্ব দিচ্ছে একটি বিশাল জোট তাদের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি হলো, সরকার পরিবর্তন সম্পন্ন করা, দেশের শান্তি ও স্থিতিশীলতা অর্জন এবং অবাধ নির্বাচন অনুষ্ঠান। এর বাইরে কোনও বিষয়ের কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়ার কোনও এখতিয়ার এই সরকারের নেই।

উল্লেখ্য, ২০০৫ সালে কনডোলিসা রাইসের পর প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুদান সফর করেছেন মাইক পম্পেও।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম