আমিরাত-ইসরায়েল সরাসরি বিমান চালু

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ২০:৩৬আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১০:০০

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর পর এবার ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চালু হচ্ছে সরাসারি যাত্রীবাহী বিমান চলাচল। সোমবার (৩১ আগস্ট) ইসরায়েল থেকে আবুধাবির উদ্দেশে যাত্রা শুরু করবে প্রথম বিমানটি। শুক্রবার ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ ওই ফ্লাইটটি তালিকাভুক্ত করেছে। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আমিরাত-ইসরায়েল সরাসরি বিমান চালু

১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ১৬ আগস্ট সচল হয় দুই দেশের টেলিফোন যোগাযোগ। আর এবারে নিয়মিত বিমান চলাচল চালুর মধ্য দিয়ে আরও ঘনিষ্ঠ হয়ে উঠতে চাইছে দেশ দুটি।

শুক্রবার ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার প্রথম বিমানটি আবুধাবি যাওয়ার পর মঙ্গলবার ফিরতি ফ্লাইটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছাবে। তবে প্রথম এই ফ্লাইটে যাত্রী হিসেবে কারা থাকবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন প্রথম ফ্লাইটে যাত্রীদের মধ্যে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং জামাই জ্যারেড কুশনারের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন-সাব্বাত ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়া ইসরায়েলের কয়েকজন মন্ত্রীও প্রথম ফ্লাইটের যাত্রী তালিকায় থাকতে পারেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম