রাশিয়ার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ১১:২১আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১১:২৩

রাশিয়ার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমান বাহিনী বলছে, দুই রুশ জঙ্গিবিমান যেভাবে দূরপাল্লার একটি মার্কিন বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে সেটি একইসঙ্গে ‘অনিরাপদ ও অপেশাদার’ আচরণ। রাশিয়ার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার দুইটি এসইউ-২৭ যুদ্ধবিমান গত ২৮ আগস্ট কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমানের গতিপথ আটকে দেয়। এ সময় মার্কিন বোমারু বিমানটি নিয়মিত উড্ডয়নে ছিল।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরত্বে চলে গিয়েছিল যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার- জেনারেল জেফ হ্যারিজিয়ানের বরাত দিয়ে বিবৃতি বলা হয়, এ ধরনের আচরণ মধ্যাকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেয় যা আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থী।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছিল, তাদের দু’টি এসইউ-২৭ বিমান কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন বি-৫২ বোমারু বিমানকে আটকে দিয়েছে। বিমানটি যাতে রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নিরাপদ দূরত্বে থেকে এটির গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
ইরানের বিরুদ্ধে মার্কিন ‘ইকোনমিক আউটকাস্ট’ অভিযানে যোগ দিলো ইইউ
হরমুজে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া?
সর্বশেষ খবর
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা