যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১৪ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ১৫:৫৯আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৬:০৯

যুক্তরাষ্ট্রে হারিকেন লরার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিনাতিপাত করতে হয়েছে উপকূলীয় এলাকার চার লক্ষাধিক স্থানীয় বাসিন্দাকে। পানি সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই লাখ মানুষ। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১৪ জনের প্রাণহানি

প্রতিবেদনে বলা হয়, ঝড়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসে আরও চার জনের মৃত্যু হয়েছে। উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লুইজিয়ানা সফরকালে ট্রাম্প বলেন, ‘এই রাজ্য সম্পর্কে আমি যতটুকু বুঝতে পেরেছি তা হচ্ছে এখানে দ্রুত পুনর্গঠন কাজ চালাতে হবে।’

ট্রাম্প বলেন, এখানে যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটি ভয়ঙ্কর। তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারতো।

ট্রাম্প জানান, বৃহস্পতিবার তিনি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের ভাষণ স্থগিত করতে চেয়েছিলেন। কিন্তু বড় ও শক্তিশালী হলেও তা দ্রুত চলে গেছে।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন, রাজ্যের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের আগে ঝড়টি হাইতিতে আঘাত হানে। সেখানে এর তাণ্ডবে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়টির তাণ্ডবে পাঁচ লক্ষাধিক ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্তত একটি শিল্প কারখানায় রাসায়নিক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

 

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম