নভেম্বরে আসছে করোনা টিকা, রাজ্যগুলোকে চিঠি ট্রাম্প প্রশাসনের

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩০

আগামী নভেম্বরে আসছে করোনাভাইরাসের টিকা। আর এই টিকা বিতরণের জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) কেন্দ্র থেকে রাজ্যগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নভেম্বরে আসছে করোনা টিকা, রাজ্যগুলোকে চিঠি ট্রাম্প প্রশাসনের

জানা গেছে, যাদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি তাদের হয়তো অক্টোবরের শেষ দিকেই এই টিকা দেওয়া হবে।

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কয়েক দিন আগেই ট্রাম্প বলেছিলেন যে, বছর শেষ হওয়ার আগেই কোভিডের টিকা মিলবে। এখন জানা যাচ্ছে, নির্বাচনের আগেই শুরু হবে টিকা বিতরণের প্রক্রিয়া।

সিডিসি-র মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিকভাবে তৎপরতা শুরুর জন্য তারা রাজ্যগুলোকে মোটের ওপর বলেছেন কবে থেকে পাওয়া যেতে পারে টিকা। সীমিত সংখ্যক টিকা অক্টোবর মাসেও রাজ্যগুলোর কাছে পৌঁছাতে পারে।

জানা গেছে, ৫০টি রাজ্য ও পাঁচটি বড় শহরের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে সিডিসি। শুধু একটি নয়, অক্টোবরের শেষ নাগাদ তারা দুইটি টিকা বাজারে ছাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ করোনা বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি অবশ্য জানিয়েছেন, টিকার ক্লিনিক্যাল ডেটা পেতে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। ফলে তার আগেই কীভাবে টিকা বাজারে আসবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রথমে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, হাসপাতালের নার্সদের মতো উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে।

সিডিসি ঠিক কোন প্রতিষ্ঠানের টিকা সরবরাহ করবে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এগুলো ফাইজার ও মডার্নার বলে প্রতীয়মান হচ্ছে।

রাজ্যগুলোর গভর্নরদের সিডিসি অনুরোধ করেছে যে, বণ্টন কেন্দ্রগুলো যেন দ্রুত তৈরি করা হয় যাতে ১ নভেম্বর থেকে এগুলো পুরোদমে কাজ করতে পারে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম