এক মাস পর বৈরুতের ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান!

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৩
image

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের এক মাস পরও ধ্বংসস্তূপের ভেতরে প্রাণের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা। শনাক্ত করেছেন হৃদস্পন্দন। অলৌকিকভাবে ধ্বংসস্তূপের তলায় এখনও কেউ বেঁচে থাকতে পারে সে আশায় বুক বেঁধে খুব সাবধানে অভিযান পরিচালনা করছেন তারা। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক মাস পর বৈরুতের ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান!

গত ৪ আগস্ট প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল বৈরুত বন্দর। ওই বিস্ফোরণে গোটা শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। মৃত্যু হয় দেড় শতাধিক মানুষের। পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত হন। ঘটনার পর অনেকে নিখোঁজ হয়ে যান। বিস্ফোরণের পরদিন অর্থাৎ ৫ আগস্ট থেকেই ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ব্যক্তিদের খোঁজার কাজ শুরু হয়েছে। ঘটনার এক মাস পরেও সেই অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অত্যাধুনিক প্রযুক্তির কিছু যন্ত্র নিয়ে একটি এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলো চিলির একটি দল। হঠাৎই এক জায়গা থেকে প্রাণের সন্ধান পান তারা।যন্ত্রে প্রাথমিক ভাবে হৃদস্পন্দন শোনার পর আশপাশের সকলকে মোবাইল বন্ধ করতে বলা হয়। সকলকে শান্ত হতে বলা হয়। এর পর ধ্বংসস্তূপের আরও কাছে গিয়ে অনুসন্ধান চালানো হয়। নিয়ে আসা হয় কুকুর।

উদ্ধারকারীরা মনে করেন, এক মাস ধরে কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলে বেঁচে থাকাটা বিরল ঘটনা। তবে অতীতে যে এরকম কিছু ঘটেনি তা নয়। এ ক্ষেত্রেও তেমনই অলৌকিক কিছু ঘটেছে কি না, তা দেখত চাইছেন উদ্ধারকারীরা। তবে যেভাবে ধ্বংসাবশেষ পড়ে আছে, তাতে দ্রুত কাজ করা কঠিন। খুব সাবধানে কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের। 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম