চীন-পাকিস্তান যৌথ হামলার আশঙ্কায় ভারত, বিপিন রাওয়াতের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৫
image

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, লাদাখে চলমান চীন-ভারত উত্তেজনার সুযোগ নিতে পারে পাকিস্তান। বৃহস্পতিবার এক সেমিনারে তিনি বেইজিং-ইসলামাবাদ যৌথ পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করেছেন। তেমন কিছু ঘটলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন তিনি।

চীন-পাকিস্তান যৌথ হামলার আশঙ্কায় ভারত, বিপিন রাওয়াতের হুঁশিয়ারি

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ভারত-মার্কিন নয়া চ্যালেঞ্জ সম্পর্কিত একটি সেমিনারে বক্তব্য দেন বিপিন রাওয়াত। সে সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চীনের ‘সমন্বিত পদক্ষেপের’ আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, দুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনা। এই সংক্রান্ত রণনীতি কি হবে তাও বলেন জেনারেল রাওয়াত। জানান, প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্ধারণ করা হবে।  প্রসঙ্গত এদিনই সেনা প্রধান নারাভানে দুই দিনের সফরে লে-তে গিয়েছেন লাদাখ পরিস্থিতির রিভিড করতে। 

বিপিন রাওয়াত বলেন, ‘উত্তর সীমান্তে যদি কোনও হুমকি তৈরি হয়, পাকিস্তান তার সুযোগ নিতে পারে এবং আমোদের জন্য সংকট সৃষ্টি করতে পারে। তবে আমরা প্রস্তুত রয়েছি, যেন পাকিস্তান কোনভাবেই এমন অপতৎপরতা না চালাতে পারে তাহলে চরম জবাব দিতে প্রস্তুত ভারত। পাকিস্তান সেই চেষ্টা করলে ইসলামাবাদের কপালে চরম দুর্ভোগ রয়েছে।’

বৃহস্পতিবার ভারতের সেনাপ্রধান নারাভানেও লাদাখ পরিদর্শন করে সেখানকার উত্তপ্ত পরিস্থিতির কথা জানান। তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি বর্তমানে ‘সামান্য উত্তপ্ত’। তবে জওয়ানরা যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম