কানাডায় খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন ট্রুডো-সোফি

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৪
image

করোনাভাইরাস সংকটের প্রেক্ষাপটে বন্ধ হয়ে যাওয়া কানাডার শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলে দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ইতোমধ্যেই তাদের ৩ সন্তানকে স্কুলে পাঠাতে শুরু করেছেন। কানাডার সম্প্রচারমাধ্যম সিটিভির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

কানাডায় খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন ট্রুডো-সোফি
করোনাভাইরাস মহামারির শুরুর দিকে গত মার্চ মাস থেকে কানাডার স্কুলগুলো বন্ধ হয়ে যায়। কয়েকমাস বন্ধ থাকার পর পুনরায় স্কুল চালু হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে রাখতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই অভিভাবকরাও তাদের আদরের প্রিয় সন্তানদের স্কুলে ফেরত পাঠাতে শুরু করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সিটিভিকে জানিয়েছে, ট্রুডোর তিন সন্তান জেভিয়ার, এলা গ্রেস এবং হ্যাড্রিয়েন স্কুলে যেতে শুরু করেছে। এরা সবাই অন্টারিওর পাবলিক স্কুলে পড়ে। সন্তানদের স্কুলে ফেরত পাঠানো হবে কি না সেই বিষয়টি তাদের গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলে মন্তব্য করেন ট্রুডো।
আগস্টের মাঝামাঝি সময়ে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছিলেন, স্কুলে ফিরে আসতে হবে কিনা সে সম্পর্কে তার পরিবার “অত্যন্ত সক্রিয় আলোচনার” মধ্যে ছিল। আমি জানি যে বিপুল সংখ্যক অভিভাবক তাদের স্থানীয় স্কুল এবং স্কুল বোর্ডের পরিকল্পনা কী হতে চলেছে তা যত্ন সহকারে দেখছেন।
উল্লেখ্য, ইতোমধ্যে স্কুলগুলো নিরাপদে পুনরায় খুলতে সহায়তা করতে ফেডারেল সরকার ২ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে। অন্যদিকে পুরো কানাডায় এই মুহূর্তে বিপুল সংখ্যক অভিভাবক তাদের আদরের প্রিয় সন্তানদের স্কুলে গিয়ে ক্লাস করার চাইতে ঘরে বসে অনলাইনে ক্লাস করানোর ওপরে গুরুত্ব দিচ্ছেন।

/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী